১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানের তেল নিষেধাজ্ঞা শিথিল করলো যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের কিছু তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছে। ওয়াশিংটনের সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে রফতানির উদ্দেশ্যে সমুদ্রবন্দরগুলোতে আটকে থাকা ইরানি তেল বিক্রি করা যাবে।

যুক্তরাষ্ট্রের মতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘর্ষের কারণে জ্বালানি সরবরাহে চাপ এবং মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের ওপর ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত নোটিশে বলা হয়েছে, ২০ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত জাহাজে বোঝাই ইরানি অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য বিক্রির সাধারণ অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে, রাশিয়ার তেলের ওপরও একই ধরনের নিষেধাজ্ঞা শিথিল করেছিল যুক্তরাষ্ট্র।

সূত্র। বিবিসি

Home R3