১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানের জ্বালানি খাতে আর কোনো হামলা চান না ট্রাম্প

ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর নতুন করে কোনো হামলা হোক, এমনটি চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়, বুধবার ইসরায়েল ইরানের একটি গুরুত্বপূর্ণ গ্যাসক্ষেত্রে হামলা চালায়। এর আগে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এলাকায় জাহাজ চলাচলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে ইরান-এর বিরুদ্ধে।

এ পরিস্থিতিতে তেহরানকে কড়া বার্তা দিতে ওই হামলাকে সমর্থন জানান ট্রাম্প। তবে লক্ষ্য অর্জনের পর আপাতত নতুন করে ইরানবিরোধী কোনো পদক্ষেপ নেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের এই অবস্থান চূড়ান্ত নয় এবং পরিস্থিতি অনুযায়ী তা পরিবর্তিত হতে পারে।