২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানকে রুখতে এবার বিশ্বনেতাদের কাছে সাহায্য চাইলেন নেতানিয়াহু

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে বিশ্বনেতাদের সরাসরি মাঠে নামার আহ্বান জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু।

দক্ষিণ ইসরাইল-এর আরাদ শহরে সাম্প্রতিক হামলার স্থান পরিদর্শনকালে তিনি এই আহ্বান জানান। নেতানিয়াহু দাবি করেন, ইতোমধ্যেই কয়েকটি দেশ এই জোটে যুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

তিনি বলেন, ইরান কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়; তাদের সামরিক সক্ষমতা ইউরোপ পর্যন্ত আঘাত হানতে পারে। এ অবস্থাকে তিনি ‘বৈশ্বিক নিরাপত্তা সংকট’ হিসেবে উল্লেখ করেন।

নেতানিয়াহু আরও অভিযোগ করেন, ইরান ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। এই পরিস্থিতিতে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হয়ে ইসরাইল ও যুক্তরাষ্ট্র-এর পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

সূত্র: আল জাজিরা