বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তানজিম হাসান সাকিব বলেছেন, আল্লাহর দেওয়া বিধান কোনো নির্দিষ্ট যুগের জন্য নয়; বরং তা সব সময়ের জন্য পরিপূর্ণ সমাধান।
বৃহস্পতিবার (২১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সাকিব বলেন, “আল্লাহর বিধান মধ্যযুগীয় নয়, বরং সকল যুগের জন্য পরিপূর্ণ সমাধান। বোঝার অভাবের কারণে অনেকেই তা উপলব্ধি করতে পারেন না।”
সম্প্রতি রাজধানীর মিরপুরে ৮ বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।