ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তারা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত আরও চারটি রাডার ধ্বংস করেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত অভিযানে নির্ভুলভাবে নির্দেশিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আইআরজিসি দাবি করেছে, এসব হামলায় সংশ্লিষ্ট রাডারগুলো সরাসরি আঘাতের শিকার হয়ে ধ্বংস হয়েছে।
সংস্থাটি জানায়, ধ্বংস হওয়া রাডারগুলো মার্কিন থাড (THAAD) অ্যান্টি-মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল। থাড হলো যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্ল্যাটফর্ম, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে আকাশেই প্রতিহত করার জন্য তৈরি করা হয়েছে।
সূত্র, আল জাজিরা