চলমান যুদ্ধ ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুস সালাম হানাফী।
তিনি বলেন, আমরা কখনোই যুদ্ধ চাইনি এবং কোনো পক্ষের সঙ্গে সংঘাতে জড়াতে চাই না। তবে আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং আমাদের প্রতিবেশীর পক্ষ থেকে যে অন্যায় আগ্রাসন চালানো হচ্ছে, সেখান থেকে আমাদের জনগণকে রক্ষা করতে আমরা বাধ্য হয়েছি।
সোমবার (১৬ মার্চ) হুরিয়াত রেডিওর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মাওলানা আব্দুস সালাম বলেন, বর্তমানে প্রতিষ্ঠিত ইসলামী ব্যবস্থা আফগান জনগণের ত্যাগের ফল। এই ব্যবস্থা রক্ষার জন্য দেশের সবাই ঐক্যবদ্ধ রয়েছে।
তিনি বলেন, চলমান যুদ্ধ তাদের দেশের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। তবে জনগণের সমর্থন ও পরামর্শের ভিত্তিতে সরকার এখন পর্যন্ত বিদ্যমান হুমকিগুলোর মোকাবিলা করতে সক্ষম হয়েছে।
সূত্র: হুরিয়াত রেডিও