ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পাল্টা হামলায় নতুন করে আরও ১৪ পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ১১ সেনা।
শনিবার (১৪ মার্চ) আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রণালয় এক বিবৃতি এমনটাই দাবি করেছে।
বিবৃতি বলা হয়, আফগান প্রতিরক্ষাবাহিনী পূর্ব আফগানিস্তানের ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি একটি সামরিক পোস্ট দখল করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, অভিযানের সময় ১৪ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে এবং ১১ জন আহত হয়েছে। এছাড়াও আফগান বাহিনী পাকিস্তানি সৈন্যদের একটি সুরক্ষিত ট্যাঙ্ক এবং একটি সামরিক যান ধ্বংস করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, এই অভিযান শুরু করা হয়েছে কুনার ও নঙ্গরহার প্রদেশের সীমান্ত এলাকায় পাকিস্তানি সামরিক শাসনের অপরাধ প্রতিহত করার উদ্দেশ্যে।
প্রতিরক্ষা কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, আফগান বাহিনী দুরান্ড রেখা বরাবর যেকোনো হুমকির মোকাবিলার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।
সূত্র: আরিয়ানা নিউজ