৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আফগানিস্তানে শরণার্থী বহনকারী ট্রাক উল্টে নিহত ২২

আফগানিস্তানে পাকিস্তান-ফেরত শরণার্থীদের বহনকারী ট্রাক উল্টে গিয়ে অন্তত ২২ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন।

শনিবার (৩১ মে) পূর্ব আফগানিস্তানের লঘমান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।

প্রাদেশিক পুলিশ দপ্তর জানিয়েছে, কাবুলগামী ট্রাকটি পূর্বাঞ্চলের প্রদেশগুলোর সাথে সংযোগকারী মহাসড়কে কারঘাই জেলার সুরখাকান পার হচ্ছিল। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তা থেকে ছিটকে উল্টে পড়ে যায়।

আফগান স্বাস্থ্য কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে অন্তত ১০টি শিশু ও পাঁচজন নারী রয়েছেন। আহতদের সবাইকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে চালকের অসাবধানতাকে দায়ী করা হলেও প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে বেপরোয়া চালক ও অতিরিক্ত যাত্রী বহন–সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ।

Home R3